হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর

১ সেপ্টেম্বর ২০২৬ - ১০:৩০ পূর্বাহ্ণ
 0
হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর

চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির না করায় রাষ্ট্রপক্ষ সময় আবেদন করে। পরে আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৪ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। পরে তদন্ত শেষে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।