হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই

৭ সেপ্টেম্বর ২০২৬ - ১০:২৬ পূর্বাহ্ণ
 0
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই

হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ যেসব আসামি মৃত্যুদণ্ডের রায়ের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাদের আর আপিল করার সুযোগ নেই।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী কোনো রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে ৩০ দিনের মধ্যে তা করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে যারা আপিল করেননি, তারা পরবর্তীতে আর আপিলের সুযোগ পাবেন না।

তিনি আরও বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসংগতি হবে না। গুমের সব অভিযোগ ও রিপোর্ট যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।