ঢাকায় লোডশেডিং বাড়িয়ে বিদ্যুৎ যাবে গ্রামে! সারাদেশে পুনর্বণ্টনের সিদ্ধান্ত

১ সেপ্টেম্বর ২০২৬ - ১০:৩৯ পূর্বাহ্ণ
 0
ঢাকায় লোডশেডিং বাড়িয়ে বিদ্যুৎ যাবে গ্রামে! সারাদেশে পুনর্বণ্টনের সিদ্ধান্ত

লোডশেডিং সমন্বয় করে সারাদেশে বিদ্যুৎ পুনর্বণ্টনের সিদ্ধান্ত

দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় ঢাকা শহরে লোডশেডিং সমন্বয় করে সাশ্রয় হওয়া বিদ্যুৎ সারাদেশে পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গ্রামাঞ্চলে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং কোনো এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীনতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে সাময়িক কিছু যান্ত্রিক ও সরবরাহজনিত সমস্যার কারণে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতির কষ্ট সবাইকে কিছুটা নিতে হবে, তবে সংকট দীর্ঘস্থায়ী হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

জাহেদ উর রহমান জানান, বিদ্যুৎ ও জ্বালানি সংকট পুরোপুরি সমাধানে প্রায় দুই বছর সময় লাগতে পারে। তবে এর আগেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।