মাত্র ৪৪ বছরেই অভিনেতা লি’র মৃত্যু হঠাৎ হৃদ্রোগে থমকে গেল জীবন
৪৪ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা লি
হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সেই মারা গেলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ও সাবেক মডেল লি ইয়ং-জু। গত ২৯ আগস্ট আকস্মিকভাবে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক নেমে এসেছে দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে। সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় অভিনেতাকে স্মরণ করছেন।
২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন লি ইয়ং-জু। পরে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। ২০০৬ সালের জনপ্রিয় নাটক ‘প্রিন্সেস আওয়ার্স’-এ অভিনয় করে দর্শকদের নজরে আসেন।
এরপর ‘আনগ্লি মিস ইয়ং-এ’ ও ‘ব্লু টাওয়ার’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেন তিনি। বিশেষ করে ‘ব্লু টাওয়ার’-এ তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।
দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র ও টেলিভিশনে নিয়মিত কাজ করেছেন এই অভিনেতা। ২০২২ সালে ‘নিউ রিক্রুট’ সিরিজে অভিনয়ের মাধ্যমে পর্দায় শেষবার দেখা যায় তাকে।
বর্তমানে বুন্দাং জেসাং হাসপাতালের ফিউনারেল হলে তার মরদেহ রাখা হয়েছে। আগামী ৩১ আগস্ট সকালে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মাত্র ৪৪ বছর বয়সে জনপ্রিয় এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকাহত তার পরিবার, সহকর্মী ও অসংখ্য ভক্ত।