প্রধানশিক্ষকের বুদ্ধিতে বাঁচল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ!

৩১ আগস্ট ২০২৬ - ০৪:১১ পূর্বাহ্ণ
 0
প্রধানশিক্ষকের বুদ্ধিতে বাঁচল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ!

নেপালে ভয়াবহ বন্যা, প্রধানশিক্ষকের বুদ্ধিতে বাঁচল ১৬৪৩ শিক্ষার্থী

নেপালে হঠাৎ নেমে আসা ভয়াবহ হড়পা বানে মুহূর্তেই তছনছ হয়ে যায় একটি স্কুল। তবে প্রধানশিক্ষক রাজেন্দ্র দাওয়াদির দ্রুত সিদ্ধান্ত আর উপস্থিত বুদ্ধিতে প্রাণে বেঁচে যায় স্কুলটির ১৬৪৩ শিক্ষার্থী।

ঘটনাটি ঘটে ত্রিশূলী উপত্যকার ত্রিভুবন ত্রিশূলী সেকেন্ডারি স্কুলে। বুধবার সকালে নদীর পানি দ্রুত বাড়ছে—এমন খবর পেয়েই সতর্ক হয়ে যান প্রধানশিক্ষক রাজেন্দ্র।

প্রথমে স্কুলটি নদী থেকে উঁচুতে থাকায় তেমন ঝুঁকি মনে হয়নি। কিন্তু পানি ভয়ংকর গতিতে বাড়তে দেখে আর দেরি করেননি তিনি। শিক্ষকদের সহযোগিতায় সঙ্গে সঙ্গে ক্লাসরুম খালি করে সব শিক্ষার্থীকে নিয়ে ছুটে যান আরও উঁচু নিরাপদ জায়গায়।

এর কয়েক মুহূর্ত পরই প্রবল স্রোত ও কাদার ঢলে চোখের সামনে ধ্বংস হয়ে যায় পুরো স্কুল ভবন।

হাজারো শিক্ষার্থীর জীবন বাঁচলেও স্বস্তি নেই প্রধানশিক্ষকের মনে। কারণ বন্যার আগে স্কুল থেকে বের হওয়া এক শিক্ষক, এক সাফাইকর্মী এবং একটি স্কুল বাসের চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি।

শিক্ষার্থীদের বাঁচিয়ে স্থানীয়দের কাছে রাজেন্দ্র এখন ‘ত্রিশূলীর হিরো’। তবে সহকর্মীদের হারানোর শোক এখনও কাঁদাচ্ছে এই প্রধানশিক্ষককে।