পশ্চিমবঙ্গে থালাপতির দল খুলল দলীয় অফিস
পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় খুলল থালাপতি বিজয়ের দল
তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগাম’—টিভিকে এবার পশ্চিমবঙ্গেও দলীয় কার্যালয় চালু করেছে। রোববার পূর্ব বর্ধমানের ফাগুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নতুন এই কার্যালয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের পশ্চিমবঙ্গের রাজ্য আহ্বায়ক চৈতালি রায়সহ জেলা পর্যায়ের নেতারা।
তবে আপাতত সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছে না দলটি। নেতৃত্ব জানিয়েছে, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং সংগঠন বিস্তার করাই এখন তাদের প্রধান লক্ষ্য।
কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী, পশ্চিমবঙ্গে দলের কার্যক্রমের শুরুতে সামাজিক কাজেই বেশি গুরুত্ব দেওয়া হবে।
এর আগে সক্রিয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেন জনপ্রিয় তামিল অভিনেতা থালাপতি বিজয়। এবার পশ্চিমবঙ্গেও দলীয় কার্যালয় চালুর মাধ্যমে সংগঠন বিস্তারের কার্যক্রম শুরু করল তার দল।