বাংলাদেশ ব্যাংকের রেকর্ড মুনাফা ২৬ হাজার কোটি টাকা!

৩১ আগস্ট ২০২৬ - ০৪:২০ পূর্বাহ্ণ
 0
বাংলাদেশ ব্যাংকের রেকর্ড মুনাফা ২৬ হাজার কোটি টাকা!

বাংলাদেশ ব্যাংকের মুনাফা প্রায় ২৬ হাজার কোটি টাকা

দেশের অর্থনীতিতে নানা চাপ থাকলেও গত অর্থবছরে বড় অঙ্কের মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা হয়েছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা।

আগের অর্থবছরের তুলনায় এবার মুনাফা বেড়েছে ৩ হাজার ৩৫৭ কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের আর্থিক হিসাব অনুমোদন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা হয়েছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। এবার সেই অঙ্ক আরও বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গত অর্থবছরে ব্যাংকগুলোতে তারল্য সংকট থাকায় বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি টাকা ধার নেয়। এসব ঋণের বিপরীতে পাওয়া সুদ থেকে বড় অঙ্কের আয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক বন্ডে বিনিয়োগ করা রয়েছে। আন্তর্জাতিক বাজারে সুদের হার বেশি থাকায় সেখান থেকেও উল্লেখযোগ্য আয় এসেছে।

তবে কর্মকর্তারা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য মুনাফা করা নয়। ব্যাংক খাতের নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখাই এর প্রধান দায়িত্ব।

পর্ষদ সভায় জানানো হয়েছে, মুনাফার একটি বড় অংশ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এতে সরকারের রাজস্ব ঘাটতি পূরণে কিছুটা সহায়তা মিলবে