‘ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে’

২৮ ফেব্রুয়ারি ২০২৬ - ০৬:৩৬ পূর্বাহ্ণ
 0
‘ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে’

ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনে বলেন, সেটাকে প্রতিরোধ করে কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে কাজ করতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট এবং হাকিমপুর চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, মানুষকে আশ্বস্ত করতে হবে, বিভ্রান্ত হতে দেয়া যাবে না। কারণ এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প।

তিনি বলেন, আগামী ১০ই মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। বিষয়টি যাতে সঠিকভাবে করা যায় সেই লক্ষ্যে কার্যক্রম চলছে। কোনো ধরনের দুর্নীতি যাতে আমাদের কাউকে স্পর্শ না করে সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।