১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি আশ্বাস দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

২ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:২৬ অপরাহ্ণ
 0
১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি আশ্বাস দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হবে বলে আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিদ্যুৎ সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ থাকা, গ্যাস সরবরাহের সংকট এবং এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ পরিস্থিতিতে চাপ তৈরি হয়েছে।

পায়রা ও মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে আগামী গ্রীষ্মে সংকট মোকাবিলায় রুফটপ সোলারসহ দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।