নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে: জামায়াতের মহিলা বিভাগ
নারী ও শিশুর প্রতি যেভাবে নির্যাতন ও পাশবিকতা চলছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশ আবারও সেই অন্ধকার আইয়ামে জাহিলিয়াতের যুগে ফিরে গেছে বলে মন্তব্য করেছে বাংলদেশে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের বর্তমান অবস্থা চরম উদ্বেগজনক। প্রশাসনের শিথিলতা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির এই করুণ দশা।
এ সময় তারা বলেন, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের দাবি, অবিলম্বে সব নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি, জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রশাসনকে সর্বোচ্চ তৎপর হতে হবে।