এনসিপির প্রার্থী আদিবের ওপর বিএনপির হামলার অভিযোগ

২৬ জানুয়ারি ২০২৬ - ০৬:১৯ পূর্বাহ্ণ
 0
এনসিপির প্রার্থী আদিবের ওপর বিএনপির হামলার অভিযোগ

ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলা করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের উপর। সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর খিলক্ষেতের ডুমনি বাজারে নির্বাচনি গণসংযোগকালে এ হামলার ঘটনা ঘটে।

সোমবার সকালে ওই এলাকায় গণসংযোগ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আদীব। আরিফুল ইসলাম আদীব ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন, খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এরিয়ায় বিএনপির সন্ত্রাসী দিদার মোল্লার নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়েছে। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে তবুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।

বিস্তারিত আসছে...