রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন নিরাপত্তায় মাঠে ১৬ হাজার পুলিশ

২১ অক্টোবর ২০২৬ - ১১:৫৫ পূর্বাহ্ণ
 0
রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন নিরাপত্তায় মাঠে ১৬ হাজার পুলিশ

রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ

রাজধানীতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২১ অক্টোবর) মহানগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। সেখানে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন দেওয়ার আয়োজন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ পুলিশের পাশাপাশি ডিবি, সিটিটিসি, সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিটসহ বিভিন্ন বিশেষায়িত বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তিনি জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে ডিএমপি।