মাত্র ৩৯ বছরেই মৃত্যু ক্যানসারে প্রাণ গেল অভিনেত্রীর

২১ অক্টোবর ২০২৬ - ১১:৫৯ পূর্বাহ্ণ
 0
মাত্র ৩৯ বছরেই মৃত্যু ক্যানসারে প্রাণ গেল অভিনেত্রীর

মাত্র ৩৯ বছরেই ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা লুয়া ব্লাঙ্কো

মাত্র ৩৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন ব্রাজিলের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা লুয়া ব্লাঙ্কো। অন্ত্রের ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১৮ অক্টোবর মারা যান তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাই ড্যানিয়েল ব্লাঙ্কো। তিনি জানান, জীবনের শেষ কয়েক মাস ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন লুয়া। এ সময়ে পরিবার ও বন্ধুদের ভালোবাসায় ঘেরা ছিলেন এই শিল্পী। অভিনেত্রী, গায়িকা, গীতিকার ও লেখিকা হিসেবে পরিচিত লুয়া ব্লাঙ্কো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘রেবেলদে ব্রাজিল’-এ রবার্টা মেসি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। পাশাপাশি ধারাবাহিকটির স্পিন-অফ ব্যান্ডে গান গেয়েও দর্শক-শ্রোতাদের নজর কাড়েন তিনি। ১৯৮৭ সালের ৫ মার্চ ব্রাজিলের সাও পাওলোতে জন্ম নেওয়া লুয়া ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী বিলি ব্লাঙ্কোর নাতনি। তার অকালমৃত্যুতে বিনোদনজগতে শোকের ছায়া নেমে এসেছে।