বিভেদ নয়, ঐক্যই শক্তি সবাই মিলে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

২১ অক্টোবর ২০২৬ - ১১:৫২ পূর্বাহ্ণ
 0
বিভেদ নয়, ঐক্যই শক্তি সবাই মিলে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে। এই সম্প্রীতি আমাদের শক্তি ও অস্তিত্ব, যেকোনো মূল্যে তা অক্ষুণ্ন রাখতে হবে। বুধবার সকালে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ধর্ম-বর্ণের পরিচয়ে কোনো নাগরিক বৈষম্য বা নিপীড়নের শিকার হবেন, তা গ্রহণযোগ্য নয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবার জন্য সমান অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি সকল ধর্মের মানুষের নিরাপদে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনার কথা জানান। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।