কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
দুদকের মামলায় কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কাতারে গ্রেপ্তার হয়েছেন বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। গত ১৫ অক্টোবর কাতার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ই-মেইলের মাধ্যমে ইন্টারপোলের কাছ থেকে এ তথ্য পেয়েছে দুদক। আজ রোববার (১৮ অক্টোবর) কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর কথা রয়েছে। ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে বক্তব্য দেবেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।