জাতীয় প্রেস ক্লাবে মিনি ম্যারাথন
জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য ও তাঁদের পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন প্রতিযোগিতা। রোববার (১৮ অক্টোবর) ভোরে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় ক্লাবের সদস্য, তাঁদের স্ত্রী ও সন্তানরা অংশ নেন। বয়স ও পরিচয়ভেদে কয়েকটি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ভোরের আলো ফোটার আগেই প্রতিযোগীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিনি ম্যারাথনের পাশাপাশি দাবা, টেবিল টেনিস, ব্রিজ, এয়ারগান শুটিং ও লুডু প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। আগামী ২০ অক্টোবর নৈশভোজ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হবে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।