খায়রুল বাসারের প্রেমের গুঞ্জন অবশেষে যা বললেন অভিনেতা
একাধিক প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন খায়রুল বাসার
একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। তানজিন তিশা, সাদিয়া আয়মান ও সাদনিমা বিনতে নোমানসহ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়ালেও এসবকে সত্য নয় বলে জানিয়েছেন তিনি। এক পডকাস্টে তানজিন তিশার সঙ্গে প্রেম ও বিচ্ছেদের বিষয়ে প্রশ্ন করা হলে খায়রুল বাসার বলেন, তাদের মধ্যে কখনো প্রেমের সম্পর্ক ছিল না। তানজিন তিশার সঙ্গে আগে যেমন কথা হতো, এখনো তেমন কথা হয় বলে জানান তিনি। অন্যদিকে, নায়িকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠার কারণ হিসেবে একসঙ্গে কাজ করার বিষয়টি তুলে ধরেন এই অভিনেতা। এসব গুঞ্জন সত্য না হলেও তিনি উপভোগ করেন বলে জানান। সাদনিমা বিনতে নোমানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনও সরাসরি নাকচ করেন তিনি। বিয়ের বিষয়ে খায়রুল বাসার বলেন, এখনই বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। আগে কাজ ও পারিবারিক দায়িত্ব শেষ করতে চান তিনি।