সৌদির পাশে মিশর জরুরি অধিবেশনের উদ্যোগ সিসির
সৌদির নিরাপত্তায় জরুরি অধিবেশন ডাকতে চান মিশরের প্রেসিডেন্ট
সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুমোদন পেতে পার্লামেন্টের জরুরি অধিবেশন আহ্বানের উদ্যোগ নিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি জানিয়েছেন, সৌদি আরবের পক্ষ থেকে সহায়তার অনুরোধ এলে মিশর পাশে থাকবে। সামরিক একাডেমির এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিসি বলেন, সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা রক্ষায় মিশর প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ ধরনের পদক্ষেপ হবে আত্মরক্ষামূলক, কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক নয়। তিনি আরও বলেন, যেকোনো সামরিক পদক্ষেপের আগে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত বন্ধের আহ্বান জানান মিশরের প্রেসিডেন্ট। বক্তব্যে তিনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধের ভিত্তিতে সহায়তার বিষয়টিও উল্লেখ করেন।