দুর্গাপূজায় সর্বোচ্চ অনুদান জানালেন স্বাস্থ্যমন্ত্রী

১৭ অক্টোবর ২০২৬ - ১৪:০৩ অপরাহ্ণ
 0
দুর্গাপূজায় সর্বোচ্চ অনুদান জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দুর্গাপূজায় সর্বোচ্চ আর্থিক অনুদান, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাধীনতার পর এবার দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৭ অক্টোবর) নরসিংদীর মনোহরদী উপজেলার তামাকান্দা গ্রামে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার ৮০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।