নিজের কলেজে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দিলেন বিশেষ বার্তা

১৭ অক্টোবর ২০২৬ - ১৩:৫৯ অপরাহ্ণ
 0
নিজের কলেজে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দিলেন বিশেষ বার্তা

নিজের কলেজে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন বিশেষ বার্তা
নিজের একসময়কার শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে কলেজটিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দেশকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে দেশকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়, এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করার পরামর্শ দেন তিনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব। তবে আন্দোলনের পাশাপাশি দেশ পুনর্গঠনেও তাদের ভূমিকা রাখতে হবে। এ সময় ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশকে পরিষ্কার রাখতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে। কারণ, দেশটি তাদেরই, আর এর দায়িত্বও তাদের নিতে হবে।