বাজারে এলপিজির ঘাটতি নেই দ্রুত কাটবে সাময়িক সংকট

১৩ অক্টোবর ২০২৬ - ০৮:৪৩ পূর্বাহ্ণ
 0
বাজারে এলপিজির ঘাটতি নেই দ্রুত কাটবে সাময়িক সংকট

বাজারে এলপিজির ঘাটতি নেই, সাময়িক সংকট দ্রুতই কাটবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এলপিজি নিয়ে বাজারে যে সাময়িক সংকট দেখা দিয়েছে, তা দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে, এলপিজির দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকিতে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। মাঠপর্যায়ে ব্যবসায়ীদের দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির গরমিল পাওয়া গেলে তা দ্রুত মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি, বিদ্যুৎ সংকট মোকাবিলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে শিগগিরই ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলেও জানান উপদেষ্টা।