গরুর মাংস ২৫০ টাকা সরকারকে আইনি নোটিশ

১১ অক্টোবর ২০২৬ - ১৩:৫২ অপরাহ্ণ
 0
গরুর মাংস ২৫০ টাকা সরকারকে আইনি নোটিশ

গরুর মাংস ২৫০ টাকা কেজি করার দাবি, সরকারকে আইনি নোটিশ। বাজারে ৭৮০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। এই দাম কমিয়ে প্রতি কেজি ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে নোটিশে।
রোববার ১১ অক্টোবর পাঠানো এই নোটিশ মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, গরুর মাংসের উচ্চমূল্যের কারণে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি নির্দিষ্ট আয়ের পরিবারগুলোও চাহিদা অনুযায়ী মাংস কিনতে পারছে না। এতে পুষ্টির ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে।
নোটিশে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক বাজার থেকে বাণিজ্যিকভাবে গরু ও মানসম্মত হালাল ফ্রোজেন বা চিল্ড মাংস আমদানির সুযোগ দিলে দেশের বাজারে দাম কমতে পারে। এ জন্য আগামী ১৫ দিনের মধ্যে আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও শুল্ক যৌক্তিক করার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট করার কথা জানিয়েছেন নোটিশদাতা আইনজীবী।