দুর্গাপূজায় বিশেষ ট্রেন প্রকাশ সময়সূচি

১১ অক্টোবর ২০২৬ - ১৩:৪৯ অপরাহ্ণ
 0
দুর্গাপূজায় বিশেষ ট্রেন প্রকাশ সময়সূচি

দুর্গাপূজায় বিশেষ ট্রেন চালু, প্রকাশ সময়সূচি। দুর্গাপূজায় যাত্রীদের যাতায়াত সহজ করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিনও বাতিল করা হয়েছে। ১১ অক্টোবর রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকা রুটে ২০ অক্টোবর চলবে ঢাকা স্পেশাল-৩। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ চলবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর। এ ছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ২৪ অক্টোবর চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।
যাত্রীচাপ সামলাতে কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের বন্ধও প্রত্যাহার করা হয়েছে।
এদিকে অতিরিক্ত যাত্রী পরিবহনে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। একই সঙ্গে প্রধান প্রধান রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ব্যবস্থাও রাখা হয়েছে।