প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর আজ সংবাদ সম্মেলন

৩০ সেপ্টেম্বর ২০২৬ - ০৫:১৪ পূর্বাহ্ণ
 0
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর আজ সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বুধবার বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সফরের গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন বৈঠক এবং আন্তর্জাতিক ইস্যুতে প্রধানমন্ত্রীর আলোচনার বিষয়গুলো সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।