সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

১৭ নভেম্বর ২০২৬ - ১০:৪৩ পূর্বাহ্ণ
 0
সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। মঙ্গলবার ই-মেইলের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগের কারণ হিসেবে অসুস্থতার কথা উল্লেখ করেছেন ওসমান ফারুক। সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়েছেন এই সংসদ সদস্য।