রূপপুরের বিদ্যুৎ প্রথমবার যুক্ত হলো জাতীয় গ্রিডে

১৭ নভেম্বর ২০২৬ - ১০:৪০ পূর্বাহ্ণ
 0
রূপপুরের বিদ্যুৎ প্রথমবার যুক্ত হলো জাতীয় গ্রিডে

প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ। মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে পরবর্তী ধাপে যাবে কেন্দ্রটি। দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার রূপপুর কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।