নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা সবার কাছে চাইলেন দোয়া

১৭ আগস্ট ২০২৬ - ১১:৫৮ পূর্বাহ্ণ
 0
নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা সবার কাছে চাইলেন দোয়া

জীবনের আরও একটি বছর পার হওয়ায় সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা।

রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আল্লাহর কাছে অতীতের ভুল-ত্রুটি ক্ষমা এবং ভবিষ্যৎ জীবন বরকতময় করার জন্য প্রার্থনা করেন।

লুবাবা লিখেছেন, জীবনের আরও একটি বছর পার হয়ে গেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায়—এটাই তার সবচেয়ে বড় চাওয়া।

নিজের অতীতের সব ভুল-ত্রুটি ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যৎ জীবন বরকতময় করা, ঈমানের সঙ্গে জীবনযাপন এবং নেক আমল করার তাওফিক চেয়েছেন।

জীবনের অবশিষ্ট সময় আল্লাহর সন্তুষ্টির পথে কাটানোর জন্যও দোয়া করেন লুবাবা। পাশাপাশি নিজের পরিবার এবং সব মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেছেন তিনি।

স্ট্যাটাসের শেষদিকে নিজের জন্য সবার কাছে দোয়া চেয়ে লুবাবা বলেন, সবার দোয়া তার জন্য অনেক মূল্যবান। এ সময় তিনি ‘রব্বি জিদনী ইলমা ওয়া বারিক লি ফি উমরি’ দোয়াটিও উল্লেখ করেন। এর অর্থ—‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।’

জীবনের নতুন বছরে লুবাবার এমন দোয়া ও আত্মশুদ্ধির বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের নজর কেড়েছে।