সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা নতুন দাম কত জানেন?
সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯ টাকার এক লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে বিক্রি হবে ২০৪ টাকায়।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে নতুন দাম ঘোষণা করা হয়।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
তবে খোলা সয়াবিন তেল ও পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন নির্ধারিত দাম অবিলম্বে কার্যকর হবে।