হাসিনার আমলে সম্পর্ক ছিল সরকারকেন্দ্রিক বললেন জাতীয় সংসদের স্পিকার

২ সেপ্টেম্বর ২০২৬ - ১১:৪২ পূর্বাহ্ণ
 0
হাসিনার আমলে সম্পর্ক ছিল সরকারকেন্দ্রিক বললেন জাতীয় সংসদের স্পিকার

শেখ হাসিনার আমলে ভারত-বাংলাদেশ সম্পর্ক ছিল সরকারকেন্দ্রিক: স্পিকার

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় প্রতিনিধিদলের সফর, রোহিঙ্গা সংকট, প্রত্যাবাসন এবং সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় নিয়ে আলোচনা হয়।

স্পিকার বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কই বাংলাদেশ-ভারত সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন-সার্বভৌমত্বের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

শেখ হাসিনার শাসনামলে দুই দেশের সম্পর্ক শুধু সরকারকেন্দ্রিক ছিল বলেও মন্তব্য করেন স্পিকার। অন্যদিকে ভারতীয় হাইকমিশনার জানান, জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে ভারত আগ্রহী।

এ সময় ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়।