৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়! দুপুরের মধ্যেই হতে পারে তুমুল বৃষ্টি

১ সেপ্টেম্বর ২০২৬ - ০২:৫৫ পূর্বাহ্ণ
 0
৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়! দুপুরের মধ্যেই হতে পারে তুমুল বৃষ্টি

দুপুরের মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

মঙ্গলবার দুপুর ১টার মধ্যে দেশের ৬ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।