বাংলাদেশে প্রথম রোবোটিক সার্জারি! সফল হলো জটিল দুই অস্ত্রোপচার

১ সেপ্টেম্বর ২০২৬ - ০৩:০২ পূর্বাহ্ণ
 0
বাংলাদেশে প্রথম রোবোটিক সার্জারি! সফল হলো জটিল দুই অস্ত্রোপচার

দেশে প্রথম রোবোটিক সার্জারি, সফল হলো দুই অস্ত্রোপচার

বাংলাদেশে রোবোটিক সার্জারিতে যুক্ত হলো নতুন মাইলফলক। ঢাকার ইউনাইটেড হেলথকেয়ারে দেশের প্রথম রোবোটিক সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার দুই রোগীর অস্ত্রোপচার করা হয়। ৩৪ বছর বয়সী এক পুরুষের পিত্তথলির পাথর অপসারণ এবং ৪৫ বছর বয়সী এক নারীর জরায়ু অপসারণের অস্ত্রোপচার রোবোটিক প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

অত্যাধুনিক মেডবট টুমাই রোবটের সহায়তায় এসব অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের মতে, এ প্রযুক্তিতে শরীরের জটিল অংশ আরও স্পষ্টভাবে দেখা যায় এবং কম কাটাছেঁড়া ও রক্তক্ষরণে নিখুঁতভাবে অস্ত্রোপচার করা সম্ভব।

ভবিষ্যতে কার্ডিয়াক সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলজিসহ আরও বিভিন্ন ক্ষেত্রে রোবোটিক সার্জারি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।