ধানমণ্ডি-মহাখালীতে আগুন কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

১০ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৩৭ পূর্বাহ্ণ
 0
ধানমণ্ডি-মহাখালীতে আগুন কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

ধানমণ্ডি ও মহাখালীতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর ধানমণ্ডি ও মহাখালীতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে দুই এলাকায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

অন্যদিকে, ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দুই অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি।