শত শত মানুষের সামনে অন্তর্বাস পরে শুটিং কী বললেন দিয়া মির্জা?

২৯ আগস্ট ২০২৬ - ১১:০৮ পূর্বাহ্ণ
 0
শত শত মানুষের সামনে অন্তর্বাস পরে শুটিং কী বললেন দিয়া মির্জা?

অন্তর্বাস পরে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন দিয়া মির্জা

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা নিজের ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। ‘তুমসা নেহি দেখা’ সিনেমার একটি গানের দৃশ্যে শত শত মানুষের সামনে অন্তর্বাস পরে নাচের শুটিং করতে হয়েছিল তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানান দিয়া। তিনি বলেন, রক্ষণশীল পরিবেশে বেড়ে ওঠায় শুরুতে এমন পোশাকে ক্যামেরার সামনে দাঁড়াতে অস্বস্তি ও দ্বিধা কাজ করেছিল।

দিয়া জানান, ওই সময় নিজের শরীর নিয়েও খুব বেশি আত্মবিশ্বাসী ছিলেন না তিনি। তবে নৃত্যপরিচালক বৈভবী মার্চেন্টসহ সেটের সবাই তাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করিয়েছিলেন।

অভিনেত্রীর মতে, শেষ পর্যন্ত এই অভিজ্ঞতাই তাকে নিজের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। চরিত্রের প্রয়োজন ও গল্পের সত্যকে ফুটিয়ে তোলাই একজন অভিনেতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

দর্শকের কাছে দৃশ্যটি গ্ল্যামারাস মনে হলেও দিয়া মির্জার কাছে এটি ছিল নিজের ভয় ও সংকোচ কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি স্মরণীয় অভিজ্ঞতা।