হঠাৎ ফেসবুক ছাড়লেন আসিফ আকবর জানালেন ক্ষোভের কারণ

২৯ আগস্ট ২০২৬ - ১১:১৩ পূর্বাহ্ণ
 0
হঠাৎ ফেসবুক ছাড়লেন আসিফ আকবর জানালেন ক্ষোভের কারণ

ফেসবুক ছাড়লেন সংগীতশিল্পী আসিফ আকবর

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এরই মধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন তিনি।

সম্প্রতি বিএফডিসিতে একটি সিনেমার সংবাদ সম্মেলনে এসে ফেসবুক ছাড়ার বিষয়টি জানান আসিফ আকবর।

তিনি বলেন, ফেসবুক এখন আর আগের মতো সামাজিক যোগাযোগমাধ্যম নেই। যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন তথ্য ও খবর ছড়িয়ে পড়ায় বিরক্ত তিনি।

আসিফ আকবর জানান, তাকে নিয়ে বিভিন্ন সময় ভুল তথ্য বা বক্তব্য ছড়িয়ে পড়ে। এসব নিয়ে পরে তাকে ফোন করে সত্যতা যাচাই করতে হয় এবং অনেক সময় বলতে হয়, তিনি এমন কোনো কথা বলেননি।

তার মতে, কোনো তথ্য প্রকাশের আগে সেটি যাচাই করা জরুরি। বিশেষ করে তারকাদের নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ বিভ্রান্ত হন। এমন পরিস্থিতিতে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে দিতে তিনি বিরক্ত হয়ে পড়েছেন।

তাই ফেসবুকের বর্তমান পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই সংগীতশিল্পী। তবে ফেসবুক ছাড়লেও গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন আসিফ আকবর।