আবারও মা হচ্ছেন কারিনা? ভিডিও ঘিরে তুমুল আলোচনা!
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান কি আবারও মা হতে যাচ্ছেন? স্বামী সাইফ আলি খানের সঙ্গে তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এমনই গুঞ্জন শুরু হয়েছে।
ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, নিজের টিমের সদস্যদের সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন কারিনা। এ সময় তার এক সহযোগী অভিনেত্রীর সামনে ছাতা ধরে রাখার চেষ্টা করেন।
আর এই দৃশ্য দেখেই নানা জল্পনা শুরু করেন নেটিজেনদের একাংশ। অনেকের ধারণা, কারিনা হয়তো তার বেবি বাম্প আড়াল করতেই ছাতার আড়াল নিচ্ছিলেন। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের ভাষ্য, কারিনা মোটেও অন্তঃসত্ত্বা নন।
সূত্রটি আরও জানিয়েছে, ক্যামেরার বিশেষ অ্যাঙ্গেল, পোশাকের ধরন কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে তার শরীরের গঠন কিছুটা ভিন্ন মনে হতে পারে। তাই শুধু একটি ভিডিও দেখে কারিনা অন্তঃসত্ত্বা—এমন সিদ্ধান্তে পৌঁছানোর কোনো সুযোগ নেই।
প্রসঙ্গত, সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের সংসারে বর্তমানে দুই সন্তান রয়েছে। তাদের বড় ছেলে তৈমুর আলি খান এবং ছোট ছেলে জেহ আলি খান।
সম্প্রতি সাইফ আলি খানের জন্মদিন উপলক্ষে পরিবার নিয়ে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন এই তারকা দম্পতি। আর তার কিছুদিনের মধ্যেই কারিনার ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে তৃতীয়বার মা হওয়ার জল্পনা।
এর আগে এক সাক্ষাৎকারে কারিনা ইঙ্গিত দিয়েছিলেন, দুই সন্তানকে নিয়েই তাদের পরিবার এখন বেশ গুছিয়ে চলছে। এমনকি সাইফের বয়স বাড়ার পর আবারও বাবা হওয়ার বিষয়েও নিজের মতামত জানিয়েছিলেন তিনি।
সব মিলিয়ে ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে কারিনার তৃতীয়বার মা হওয়ার যে আলোচনা ছড়িয়ে পড়েছে, আপাতত ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য অনুযায়ী সেটি শুধুই গুঞ্জন।