প্রধানমন্ত্রীকে সৌদি আমন্ত্রণ প্রিন্স সালমানের চিঠি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।
এ সময় সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের এই আমন্ত্রণ দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।