শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৪ এপ্রিল) কুড়িগ্রাম ও ভোলা জেলার বেশকিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (৩ এপ্রিল) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ভোলা অফিস ও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই ৩৩ কেবির রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।
অন্যদিকে জরুরি উন্নয়নকাজের জন্য শনিবার ভোলা জেলার বেশকিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এক বিজ্ঞপ্তিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ভোলা অফিস জানিয়েছে, জরুরি উন্নয়নকাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা জেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই এলাকাগুলো হলো- ভোলার শিবপুর, রতনপুর, মেদুয়া, মেঘনাপাড় ও নবীপুর এলাকা। তবে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে ওজোপাডিকো।