স্বাস্থ্য কার্ড চালুতে জনগণের মতামত নিচ্ছে সরকার

১৮ অক্টোবর ২০২৬ - ১১:০১ পূর্বাহ্ণ
 0
স্বাস্থ্য কার্ড চালুতে জনগণের মতামত নিচ্ছে সরকার

স্বাস্থ্য কার্ড চালুতে জনগণের মতামত নিচ্ছে সরকার
দেশের প্রতিটি নাগরিকের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সর্বজনীন স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমকে আরও আধুনিক ও জনবান্ধব করতে শুরু হয়েছে বিশেষ ই-হ্যাকাথন। রোববার (১৮ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, স্বাস্থ্য খাতের সংস্কার ও উন্নয়নে সাধারণ মানুষের সরাসরি মতামত ও পরামর্শ নেওয়া হচ্ছে। তরুণদের উদ্ভাবনী চিন্তা এবং নাগরিকদের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে যে কেউ সরকারের কাছে নিজের মতামত ও সুনির্দিষ্ট প্রস্তাব দিতে পারবেন। ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যসেবায় কার্যকর পরিবর্তন আনতে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও সাধারণ মানুষের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে সরকার।