প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন নতুন দায়িত্বে আরও দুই কমিশনার

১৭ অক্টোবর ২০২৬ - ১৩:৫৫ অপরাহ্ণ
 0
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন নতুন দায়িত্বে আরও দুই কমিশনার

প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান
তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একই সঙ্গে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে। শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাঁদের এ পদে নিয়োগ দিয়েছেন। তাঁদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে। জনস্বার্থে জারি করা এ নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে।