ওমরাহ পালন করলেন কেয়া পায়েল নেতিবাচক মন্তব্য নিয়ে যা বললেন

১০ অক্টোবর ২০২৬ - ১৬:৪৩ অপরাহ্ণ
 0
ওমরাহ পালন করলেন কেয়া পায়েল নেতিবাচক মন্তব্য নিয়ে যা বললেন

ওমরাহ করতে গিয়ে আবেগঘন মুহূর্তে কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ
পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। কাবা শরিফের সামনে দাঁড়িয়ে নিজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি জানিয়েছেন, দিনটি তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।
শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করেন কেয়া পায়েল। কালো বোরখা পরা অবস্থায় পবিত্র কাবা শরিফের সামনে দেখা যায় তাঁকে। ওমরাহ পালনের এই বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেই ভিডিওটি প্রকাশ করেন অভিনেত্রী।
তবে পোস্টটি ঘিরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বানও জানিয়েছেন তিনি। মন্তব্যের ঘরে কেয়া পায়েল লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে। তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’