এমপির সঙ্গে বিয়ে রিংকুর বিয়ের তারিখ চূড়ান্ত!

১৬ সেপ্টেম্বর ২০২৬ - ১২:৪৬ অপরাহ্ণ
 0
এমপির সঙ্গে বিয়ে রিংকুর বিয়ের তারিখ চূড়ান্ত!

এমপির প্রেমে হাবুডুবু ক্রিকেটার, অবশেষে বিয়ের তারিখ চূড়ান্ত

ক্রিকেটের মাঠে ব্যাট হাতে ঝড় তোলা রিংকু সিং এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজের সঙ্গে তার বহুল আলোচিত সম্পর্ক এবার গড়াচ্ছে বিয়েতে। অবশেষে চূড়ান্ত হয়েছে তাদের বিয়ের তারিখও।

আগামী ৪ ডিসেম্বর ভারতের লখনউয়ের রামাডা হোটেলে রিংকু সিং ও প্রিয়া সরোজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই পরিবারের সম্মতিতে তারিখ ও ভেন্যু চূড়ান্ত হওয়ার পর শুরু হয়েছে বিয়ের প্রস্তুতি।

এর আগে ২০২৫ সালের ৮ জুন লখনউয়ের দ্য সেন্ট্রম হোটেলে তাদের বাগদান হয়। এরপর থেকেই এই তারকা জুটির বিয়ে নিয়ে নানা আলোচনা চলছিল। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ৪ ডিসেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে।

প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা আসনের সমাজবাদী পার্টির সংসদ সদস্য। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি এই আসন থেকে নির্বাচিত হন।

অন্যদিকে, রিংকু সিং ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে তার ব্যাটিং ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে। এবার ক্রিকেট মাঠের বাইরে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার।

বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের পাশাপাশি ক্রিকেট ও রাজনীতির অঙ্গনের পরিচিত ব্যক্তিদের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।