জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই
জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা
জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। নিজের ফেসবুক পোস্টে তিনি জুলাই আন্দোলনের স্বতঃস্ফূর্ততা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে বন্দি করা হয়েছে বলেও অভিযোগ করেন।
বৃহস্পতিবার রাত ২টা ২৫ মিনিটে দেওয়া ওই পোস্টে উমামা ফাতেমা দাবি করেন, জুলাই আন্দোলনের সঙ্গে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ন্যূনতম সম্পর্ক না থাকা অনেকেই পরে নেতৃত্বে উঠে এসেছেন। তার অভিযোগ, আন্দোলনের সময় বিভিন্ন ছাত্র সংগঠনকে বাদ দিয়ে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর লোকজনকে সমন্বয়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে পরিকল্পিতভাবে ‘হিরো’ বানানোরও অভিযোগ করেন তিনি। উমামা ফাতেমার ভাষ্য, এর মাধ্যমে তরুণদের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনাকে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে বন্দি করার চেষ্টা চলছে।
ফেসবুক ম্যানিপুলেশন নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরেন। একইসঙ্গে দেশের রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে উমামা ফাতেমা বলেন, জামায়াত তাদের অতীতের দায় ও গণহত্যার অভিযোগের কালিমা ঢাকতে দেশকে যেকোনো পর্যায়ে নিয়ে যেতে রাজি।
সবশেষে তিনি সরাসরি মন্তব্য করেন, জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই।v