৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সোলার বরাদ্দ ৩৭০ কোটি টাকা
৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে বসবে সোলার, বরাদ্দ ৩৭০ কোটি টাকা
দেশের স্থানীয় সরকারের আওতাধীন ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এলজিইডির বিভিন্ন দপ্তর, ওয়াসা, জনস্বাস্থ্য বিভাগসহ হাট-বাজার ও গ্রোথ সেন্টারের ছাদে এসব সোলার প্যানেল বসানো হবে।
এসব প্যানেলের মাধ্যমে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য প্রতিষ্ঠানগুলোর নামে আলাদা চিঠি দিয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বিশেষ বরাদ্দ থেকে ইতোমধ্যে ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে পুরো কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে।