ডেঙ্গুর ভয়াবহ থাবা! একদিনেই ৭ জনের মৃত্যু

৫ নভেম্বর ২০২৬ - ১২:১৭ অপরাহ্ণ
 0
ডেঙ্গুর ভয়াবহ থাবা! একদিনেই ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৬

ডেঙ্গুর প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি, গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রাণ হারিয়েছেন আরও ৭ জন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তিনজন করে এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৮ হাজার ৮০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৫৫০ জন। এছাড়া চট্টগ্রামে ২৯৫, খুলনায় ২২১ এবং বরিশালে ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।