‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পাভেল? ভাইরাল ভিডিওর পর নতুন গুঞ্জন

১৯ সেপ্টেম্বর ২০২৬ - ১১:৪১ পূর্বাহ্ণ
 0
‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পাভেল? ভাইরাল ভিডিওর পর নতুন গুঞ্জন

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এরই মধ্যে বৃহস্পতিবার নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন অভিনয়শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। সেখানে ধারাবাহিকটির পরিচিত ও নিয়মিত বেশ কয়েকজন অভিনেতার নাম থাকলেও দেখা যায়নি পাভেলের নাম।

এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, তাহলে কি ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল? তবে পাভেলকে সত্যিই ধারাবাহিকটি থেকে বাদ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা অভিনেতা পাভেলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তাই আপাতত বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন হিসেবেই রয়েছে। নির্মাতা বা অভিনেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।

দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’। তাই নতুন তালিকায় পাভেলের নাম না থাকায় তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। এখন নতুন পর্বগুলোতে তাকে দেখা যাবে কি না, সেটিই দেখার বিষয়।