চার মাসে রেমিট্যান্স বেড়েছে প্রবৃদ্ধি ১৪.৭ শতাংশ!
চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ১ জুলাই থেকে ১ নভেম্বর পর্যন্ত এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ হাজার ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।
এদিকে, চলতি বছরের ১ নভেম্বর এক দিনেই দেশে ২২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অথচ গত বছরের একই দিনে এসেছিল মাত্র ৪৩ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ওই দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য হারে।
প্রবাসীদের পাঠানো অর্থের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং দেশের বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়তা করছে।