মহাখালী থেকে আটক ইকবাল সোবহান সাবেক তথ্য উপদেষ্টা পুলিশের হেফাজতে

৪ নভেম্বর ২০২৬ - ০৯:৫০ পূর্বাহ্ণ
 0
মহাখালী থেকে আটক ইকবাল সোবহান সাবেক তথ্য উপদেষ্টা পুলিশের হেফাজতে

দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।