জনগণের দোরগোড়ায় সেবা প্রশাসনকে দিলেন নতুন নির্দেশনা
জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
সরকারি কর্মকর্তাদের জনগণের শাসক নয়, প্রকৃত সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
ঢাকা সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, দেশের ১৮ কোটি মানুষই রাষ্ট্রের প্রকৃত মালিক। তাই সেবার মানসিকতা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান তিনি।