পরীমনির নতুন ভিডিও ভাইরাল সঙ্গে কে এই ব্যক্তি?
পরীমনির ফের নতুন ভিডিও ভাইরাল, সঙ্গে কে এই ব্যক্তি?
জন্মদিনের জমকালো আয়োজন ঘিরে আবারও আলোচনায় অভিনেত্রী পরীমনি। নাচ-গান আর অতিথিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে তার জন্মদিনের অনুষ্ঠান। এরই মধ্যে এক ব্যক্তির সঙ্গে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেই ব্যক্তির পরিচয় নিয়েই তৈরি হয়েছে কৌতূহল।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। এতে সংগীতের তালে এক ব্যক্তির সঙ্গে নাচতে দেখা যায় তাকে। ভিডিওর শেষ দিকে পরীমনিকে ঘিরে আরও কয়েকজনকে নাচতে দেখা যায়।
ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ প্রকাশের পরপরই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মাত্র এক ঘণ্টায় ভিডিওটির দর্শকসংখ্যা চার লাখ ছাড়িয়ে যায়। ভক্তরাও মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানান।
ভিডিওতে পরীমনির সঙ্গে নাচতে দেখা যাওয়া ব্যক্তির নাম গোলাম হোসেন কিবরিয়া। তিনি একজন নৃত্য পরিচালক। নিজের নাচের প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি তার একটি ফ্যাশন হাউজও রয়েছে। দীর্ঘদিন ধরে পরীমনির সঙ্গে তার সখ্য রয়েছে এবং বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে।
এর আগে জন্মদিনের এক অনুষ্ঠানে লুঙ্গি পরেও নাচতে দেখা গিয়েছিল পরীমনিকে। এবারও তার নাচের ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে দেখা গেছে বাড়তি আগ্রহ।
এদিকে, জন্মদিনের অনুষ্ঠানেই নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারজানা’। ছবিটির শুটিংয়ের কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।