বিন লাদেনের হামলার পরিকল্পনা ফাঁস সিআইএর গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
টুইন টাওয়ারের আগেই ভারতে হামলার ছক ছিল বিন লাদেনের, সিআইএর চাঞ্চল্যকর তথ্য
৯/১১ হামলার বহু আগেই ভারতসহ বিভিন্ন দেশে হামলার পরিকল্পনা করেছিলেন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। সম্প্রতি প্রকাশিত সিআইএর গোপন নথিতে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
প্রকাশিত গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ভারত ছাড়াও মিশর, পাকিস্তান, উগান্ডা ও নাইজেরিয়ায় হামলার পরিকল্পনা ছিল বিন লাদেনের নেটওয়ার্কের। তবে এসব হামলা কখন বা কীভাবে চালানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ছিল না।
নথিতে আরও জানা গেছে, ৯/১১ হামলার অনেক আগেই আমেরিকার মাটিতে হামলার আশঙ্কায় প্রশাসনকে সতর্ক করেছিল সিআইএ। এমনকি হামলার মাত্র এক মাস আগে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকেও সতর্ক করা হয়েছিল। এরপরও কেন ভয়াবহ সেই হামলা ঠেকানো গেল না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।